ওহে মাধুরী
রুপন নাথ
ওহে মাধুরী,
প্রেমে কি তুমি পরনি?
অদ্ভুত এ যন্ত্রণায়
মুক্তি আমি পাইনি।।
ভাল্লাগে তোর সাথে
কাটানো সময়,
ভাল্লাগে তোর সাথে
অবুঝ খুনসুটি।
জানি না তবে,
মন বেসামাল,
অনিদ্রায় ভুগি আমি
কবে তুই আমার হবি?
প্রেম প্রেম
ভালোই লাগে,
দায়িত্ব সব নেবো ঠিকই,
থাকবি তো আমার পাশে?
জানি তুই মানিয়ে নিবি,
ভুল হলে তুই শুধরে দিস।
ভালবাসি কেবল এটুকু জানি,
দূরত্ব বাড়ানোর কথা না ভাবিস।।
স্বপ্নে আমার দোষ হলো
আমাদের গল্প অসমাপ্ত,
বেদনায় পূর্ণ মন,
কেবল তোরই আশ্রয় খোঁজে।
জানি তোর সময় নেই,
তবু ভাল আছি তোকে ভালোবেসে।।
Tags: ওহে মাধুরী, বাংলা কবিতা, প্রেমের কবিতা, একতরফা প্রেমের কবিতা, আধুনিক বাংলা কবিতা, রোমান্টিক বাংলা কবিতা, অপেক্ষার কবিতা, অসমাপ্ত প্রেম, অনিদ্রার প্রেম, আবেগী কবিতা, ভালোবাসার কবিতা, মনের কথা কবিতা, তরুণ প্রেমের কবিতা, বাংলা সাহিত্য, প্রেম ও বেদনার কবিতা,
Bengali love poem, romantic Bengali poetry, modern Bengali poem, one sided love poem, emotional Bengali poem, unfinished love poetry, longing love poem, Bengali romantic literature
.jpg)