ভালো লাগার অমৃতকোনা
রুপন নাথ
মধ্যগগনে উঠিছে চাঁদ
বিলাসবহুল সীমারেখায়,
ধরাছোঁয়ার বাইরে আমি
তবু বাঁচি কাছে পাওয়ার আশায়।
তবু এই চিত্ত কোণায়
ভালো লাগার অমৃতকোনা,
সুখ পাওয়ার আকুল বেদনায়
তীব্র কাঠিন্যে সারা বেলা।
ভেবে দেখ তুই মোর প্রেম,
ওষ্ঠে লাগিছে হাসি তোর মুখখানি দেখে,
ভাললাগে তোরে অসাধারণত্ব এর জগতে,
মুই খুঁজি প্রেম তোরই অন্তরে।।
বুঝবি না রে পাগলি,
ভালোবাসা কারে কয়।
যেদিন আমি যাব চলে,
বুঝবি সেদিন, প্রেমিক বোধ হয় কেবল পাগলই হয়।
Tags: Bengali poem, Bengali love poem, romantic Bengali poetry, modern Bengali poem, moon love poetry, one sided love poem, emotional Bengali poetry, Rupan Nath poem, ভালো লাগার অমৃতকোনা, রুপন নাথ, বাংলা কবিতা, প্রেমের কবিতা, নতুন বাংলা কবিতা, আধুনিক বাংলা কবিতা, একতরফা প্রেমের কবিতা, চাঁদ নিয়ে কবিতা, রোমান্টিক বাংলা কবিতা, আবেগী কবিতা, কাব্যিক প্রেম, নিঃশব্দ ভালোবাসা, বাংলা সাহিত্য, প্রেম ও বিরহ কবিতা, পাগল প্রেমিক
