হিসাবের অমিল - রুপন নাথ | Mismatch of Accounts – Rupon Nath

হিসাবের অমিল - রুপন নাথ | Mismatch of Accounts – Rupon Nath

হিসাবের অমিল

রুপন নাথ

হিসাবের খাতায় গননায় ভুল

নির্ভুলতার অবহেলায় কেটেছে জীবন।

আনুসঙ্গিক তৎপরতায় 

চলেছে জীবন চাকা।।

ত্রুটিতে অটুট

গণনা বেঠিক;

ম্লান হাসে বিধাতা!


চাক্ষুস বিদ্যায়

কোন মতে গোজামিলে

অঙ্ক মেলানো প্রয়াস।

অতই যদি সহজ হতো গোলেমেলে

জীবনটাকে বলতাম, “সাব্বাস!”


কাটাকুটি হবে না?

ভ্রান্তে ভরা খাতা

সঠিকের খোঁজ

আতসকাচেও মেলে না।।


জীবন চলছে স্রোতস্বিনী নদীর ধারায়

আলিঙ্গনে আটকে থাকা ভ্রান্ত পথের কিনারায়। 

দিশাহীন সমুদ্রের পারে একদিন মিলবে স্বর্গখানা,

সেদিন ফিরবো না আর -

তবু মিলে যাবে হিসেবের খাতা।।



Tags: হিসাবের অমিল, রুপন নাথ, বাংলা কবিতা, আধুনিক বাংলা কবিতা, জীবন দর্শন কবিতা, দার্শনিক কবিতা, বাংলা সাহিত্য, কবিতার অর্থ, কবিতার ভাবার্থ, poetic bengali poem, bengali poetry, bengali poem recitation, sad bengali poem, life philosophy poem, bengali literature, modern bengali poetry, existential poem, destiny poem, life miscalculation, poetic sadness, philosophical poetry, river of life metaphor, bengali poem thumbnail, poetry thumbnail, literary bengali content, bengali writer, emotional bengali poem